12
সেপ্ট 2026
গুরুত্বপূর্ণ
স্মারক নম্বর: HSSH-120926002
শেয়ারহোল্ডার নিবন্ধন ও শেয়ার আবেদন এখন সম্পূর্ণ ডিজিটাল
সম্মানিত শেয়ারহোল্ডার ও আগ্রহী আবেদনকারীদের জানানো যাচ্ছে যে, হাটিপাড়া সেবা সদন হাসপাতালের শেয়ারহোল্ডার নিবন্ধন এবং শেয়ার আবেদন প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন করা যাবে।
নতুন আবেদনকারীকে প্রথমে নাম, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। মোবাইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (OTP) যাচাইয়ের পর ব্যক্তিগত পরিচয়, যোগাযোগের ঠিকানা, বিনিয়োগ, পেমেন্ট, নমিনি এবং প্রয়োজনীয় কাগজপত্র ধাপে ধাপে জমা দেওয়া যাবে।
- প্রতিটি সংযুক্তি JPG, PNG অথবা PDF ফরম্যাটে জমা দেওয়া যাবে।
- প্রতিটি ফাইলের সর্বোচ্চ আকার ২ MB।
- অসম্পূর্ণ আবেদন খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে এবং পরে সম্পন্ন করা যাবে।
- আবেদন জমা হওয়ার পর ড্যাশবোর্ড থেকে সম্পূর্ণ আবেদনপত্রের PDF অনুলিপি ডাউনলোড করা যাবে।
নিবন্ধনের সময় নিজের সচল মোবাইল নম্বর এবং সঠিক তথ্য ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।