হোম/সংবাদ

সংবাদ

সকল সংবাদে ফিরে যান হৃদ্‌রোগীদের জন্য নিউমোনিয়া ও ফ্লুর টিকা কেন গুরুত্বপূর্ণ

হৃদ্‌রোগীদের জন্য নিউমোনিয়া ও ফ্লুর টিকা কেন গুরুত্বপূর্ণ

হৃদ্‌রোগীদের নিউমোনিয়া ও ফ্লু থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় টিকা দেওয়া গুরুত্বপূর্ণ

নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণ। বিভিন্ন কারণে এই সংক্রমণ হতে পারে। আর যাঁদের আগে থেকেই হৃদ্‌রোগ রয়েছে, তাঁদের শরীরে নিউমোনিয়া বা ফ্লুর সংক্রমণ হলে সংক্রমণের কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে আরও গুরুতর হয়ে উঠতে পারে হৃদ্‌রোগের জটিলতা। এ কারণে হৃদ্‌রোগীদের নিউমোনিয়া ও ফ্লু থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় টিকা দেওয়া গুরুত্বপূর্ণ।

  • ফ্লু বা নিউমোনিয়ার সময় শরীরে একধরনের প্রদাহ তৈরি হয়। সংক্রমণের কারণে শরীরের ওপর যে চাপ তৈরি হয়, তা আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তির জন্য বাড়তি চাপ। ফলে হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের মতো জটিলতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাঁদের হার্ট ফেইলিওর, হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে ব্লক রয়েছে, তাঁদের ঝুঁকি বেশি। এ ছাড়া ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, ডায়াবেটিস, কিডনি বা ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি।
  • যুক্তরাষ্ট্রের জাতীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ চিকিৎসাবিষয়ক বিভিন্ন সংগঠন হৃদ্‌রোগসহ উচ্চঝুঁকির ব্যক্তিদের ইনফ্লুয়েঞ্জা টিকাদানের ওপর গুরুত্ব দিয়েছে। বিশেষ করে যাঁদের আগে থেকেই কার্ডিওভাসকুলার রোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রতিরোধমূলক হৃৎস্বাস্থ্যসেবার অংশ হিসেবে টিকাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
01335-244992